প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৩৮ পিএম
(ভিজিট : ৫)

ময়মনসিংহির ত্রিশালে সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীনে ৬৫৯ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবর রহমান লিটন।
বুধবার (১৭জুন) বিকেলে উপজেলার কাঠাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপকার ভোগী মাঝে কার্ড বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর লিটন।
ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবীর, ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
জানাযায়, সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীনে ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় তৃতীয় পর্যায়ে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বনগ্রাম সিংরাইল গ্রামে ১১৭৯ জন পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও সফওয়ারে এন্ট্রি করা হয় ১১১৪ পরিবারের তথ্য। অন্যান্য ভাতাভুগী থাকায় এর মধ্যে ৬৫ জন বাদ পরে গেলে পিএমটি স্কোর য়াচাই করে ৬৫৯টি পরিবার প্রাথমিকভাবে ভাতার আওতায় আসে।
উল্লেখ্য; আজ (বুধবার) মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি আর ১৭টি উপজেলা যুক্ত ছিলো এর মধ্যে ত্রিশাল উপজেলা অনলাইনে যুক্ত থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী প্রোগ্রাম শেষে ত্রিশাল উপজেলায় এ কার্ড উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
এসময় তিনি বলেন, ইতিমধ্যে ত্রিশালের উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়েছে। ইনশাহআল্লাহ আগামী পাচ বছরে ত্রিশালে রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন বাস্তবায়িত হবে। আমি আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী সকল কাজ বাস্তবায়ন করবো।
আগামীকাল থেকে সারাদেশে নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী নজরুল বর্ষের মধ্যে ত্রিশালে নজরুল সিটির কাজ দৃশ্যমান হবে। ত্রিশালে নজরুল সিটির মাধ্যমে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটাবো।