সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:০১ পিএম   (ভিজিট : )
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি শোক জানিয়েছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে এক্সে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি লিখেছেন, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের সেবা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তার আজীবন অবদান একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থেকে যাবে।

তিনি আরো লেখেন, বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তা এবং প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার আত্মার শান্তি কামনা করুন। আমিন!

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি এক্সে শোকবার্তায় লিখেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার আত্মা শান্তিতে বিশ্রাম নিক। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]