মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশালে ওয়ান নাইট ব্যাডমিণ্টন টুর্নামেন্ট
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:২১ পিএম  (ভিজিট : ১৮০)
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যাডমিন্টন মাঠে রোববার রাতে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ১৬ টি দলের অংশগ্রহনে আয়োজিত ওই টুর্নামেন্টে বিজয়ী হয় রিভারকক্স রেস্টুরেন্ট একাদশ। ত্রিশাল ব্যাডমিন্টন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান। খেলার উদ্বোধক ছিলেন সার্কেল এএসপি অরিত সরকার। 

বিশিষ্ট ব্যবসায়ী, সৌদিপ্রবাসী ও খেলার আয়োজক জাহাঙ্গীর ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম, সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, বার্মিজ মেগামলের পরিচালক এস এ সবুজ, সমাজ সেবক আব্দুল্লাহ আল মাহফুজ তোতা প্রমূখ। বিজয়ী দল রিভারকক্স রেস্টুরেন্ট একাদশকে ক্রেস্টসহ নগদ ৩০ হাজার টাকা ও রানারআপ দল ফুলবাড়িয়া একাদশকে দেয়া হয় ক্রেস্টসহ নগদ ১৫ হাজার টাকা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]