মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কৃষি জমির মাটি কাটার অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমানের আদালতের মাধ্যমে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:১৮ পিএম  (ভিজিট : ২৯৩)
কালীগঞ্জে কৃষি জমি হতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় এক কৃষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার জরিমানা প্রদান করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। অভিযানে ছৈলাদি এলাকার সামশুদ্দিন খানের কন্যা সেবুন নাহারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৫ ধারায় একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ হুমায়ুন সিকদার, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া ও আনসার সদস্যবৃন্দ। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]