বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


বিজ্ঞান ও প্রযুক্তি
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুসংবাদ
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২২৫)
দীর্ঘ দুই মাস আট দিন পর পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন ক্যাবল সংযোগ স্টেশন থেকে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস (বিএসসিপিএলসি)।
এ বিষয়ে কোম্পনিটির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ জানান, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার জলসীমায় ফাইবার ক্যাবল কাটা পড়ায় গত ১৯ এপ্রিল দিনগত রাত ১২টার দিক থেকে সীমিউই-৫ সেবা বন্ধ হয়ে যায়। ফলে সারাদেশে ইন্টারনেটে ধীরগতি দেখা দিলে কক্সবাজার সিমিউই-৪ এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, বিচ্ছিন্ন হওয়ার পর দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ৬০ শতাংশের বেশি ব্যান্ডউইথ প্রথম সাবমেরিন ক্যাবলে শিফটিং করা হয়েছিল, যা দিয়ে বিকল্প উপায়ে দেশে ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। আগামি দু এক দিনের মধ্যে সীমিউই-৪ থেকে সীমিউই-৫ এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে। ফলে ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে। উল্লেখ্য, ২০১৭ সালের ৬ জানুয়ারি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ টেরাবাইট গতির ইন্টারনেট দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৫ স্টেশন গড়ে তোলা হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবুল হোসেন মজুমদার এর মজুমদার মিউজিক স্টেশন শীঘ্রই শুভ উদ্বোধন
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে কমিশন, কুমিল্লায় মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার
কৃষি জমির মাটি কাটার অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমানের আদালতের মাধ্যমে জরিমানা
নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
কমিউনিটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় পরিকল্পনা ইউনিক মার্কেটের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

রুবেল আজিজ আবারও বনানী ক্লাবের সভাপতি
শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৬
নালিতাবাড়ীতে অবৈধ বালুমহাল: ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদণ্ড
আবুল হোসেন মজুমদার এর মজুমদার মিউজিক স্টেশন শীঘ্রই শুভ উদ্বোধন
কালীগঞ্জে অনলাইন ক্যাসিনোতে ধ্বংস হচ্ছে যুব সমাজ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com