| শিরোনাম: |
আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ২০২৩ শিক্ষা বর্ষের চুড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।এ উপলক্ষে রবিবার দিনব্যাপী স্কুল ও কলেজ ভবনকে মনোমুগ্ধকর সাজে সাজানো হয়েছে।শতশত রঙিন বেলুন ও ফুল দিয়ে পুরো ক্যাম্পাস ভবন কে দৃষ্টিনন্দন করে সাজানো হয়। সেই সাথে আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন স্টল করা হয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি করা বিভিন্ন পিঠাপুলিও প্রদর্শনী করা হয়েছে। হাজারো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় এ ক্যাম্পাস যেন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।