রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


পারপিচুয়াল বন্ডের অর্থ ব্যাংকের মূলধন হবে  
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম  (ভিজিট : ২৯০)
অর্থনৈতিক প্রতিবেদক :
এখন থেকে ব্যাংকগুলোর ইস্যু করা পারপিচুয়াল বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকা মূলধন হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে বছর শেষে প্রকৃত মুনাফা থেকে বিনিয়োগকারীদের লভ্যাংশও দেবে। বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন (বিএসইসি) পারপিচুয়াল বন্ডের মাধ্যমে ব্যাংকগুলো সংগ্রহ করা টাকা মূলধন না আমানত তা পরিষ্কার করে একটি চিঠি ইস্যু করেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূলধন ভিত্তি শক্তিশালী করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পারপিচুয়াল বন্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করে। বিনিময়ে সুদও দেয়। বর্তমানে দেশের আটটি ব্যাংক পারপিচুয়াল বন্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করেছে। এসব ব্যাংক প্রায় চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তফসিলি ব্যাংকগুলোর টায়ার-১ মূলধন শক্তিশালী করার উদ্দেশ্যে ব্যাংকগুলোকে অতিরিক্ত টায়ার-১ মূলধন বৃদ্ধির উপযোগী পারপিচুয়াল বন্ড ইস্যুর অনাপত্তি দিয়েছে। বর্তমানে পূবালী ব্যাংক, ওয়ান ব্যাংক, দি প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক যমুনা ব্যাংক মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও এবি ব্যাংক পারপিচুয়াল বন্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করেছে।







আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]