রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বন্ড অনুমোদন
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম  (ভিজিট : ২৫৪)
অর্থনৈতিক প্রতিবেদক :
যমুনা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। বিএসইসির এই মুখপাত্র জানান, যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, অনিরাপদ, কুপন বিয়ারিং সাব অর্ডিনেটড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।
বন্ডটির ২৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭ শতাংশ থেকে ৯ শতাংশ। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে বন্ডটি ইস্যু করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ মেঘনা ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির অ্যারেনঞ্জার ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড।







আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]