আবার কমল সূচক ও লেনদেন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম
(ভিজিট : ২৯৪)
অর্থনৈতিক প্রতিবেদক :
সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২১ পয়েন্ট। সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে লেনদেনও। ফলে সোম ও মঙ্গলবার দুদিন সূচক বৃ"ির পর আজ দরপতন হলো। রোববারও বাজারে সূচকের পতন হয়েছিল। ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন বাজারে ৩৭৭টি প্রতিষ্ঠানের ১৭ কোটি ১ লাখ ২৪ হাজার ২৩০টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৬৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ৪ পয়েন্ট, আর ডিএস-৩০ সূচক কমেছে ১ পয়েন্ট। সূচক পতনের দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৭২ কোটি ৬০ লাখ ৫৭ হাজার টাকা। অর্থাৎ, আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। গতকাল বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএসইসি লিমিটেড। এরপর ছিল বেক্সিমকো লিমিটেড, বিএসসিসিএল, বিকন ফার্মা, ওয়ান ব্যাংক, সোনালী পেপার, এশিয়া ইনস্যুরেন্স, পাওয়ারগ্রিড, ফরচুন সুজ এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে ১৯ হাজার ৬২১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।