৩০ লাখ নারীর ভাগ্য বদল করেছে পোশাক খাত : বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম
(ভিজিট : ২৬৮)
অর্থনৈতিক প্রতিবেদক :
পোশাক খাতের কারণে দেশের গ্রামীণ ৩০ লাখ নারীর ভাগ্য বদল হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেও বড় ভ"মিকা রাখছে। সম্প্রতি সš্যায় রাজধানীর হোটেলে শেরাটনে 'লাল সবুজের বাংলাদেশ-গৌরবের ৫০ বছর ও বিজিএমইএ'র ৪০ বছর' উদযাপন উপলক্ষে বিজিএমইএর গ্রন্থের মোড়ক উšে§াচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতিদেরও সম্মাননা প্রদান করা হয়। টিপু মুনশি বলেন, আমাদের পোশাক শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখলেও বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে। আমরা সব সমস্যার সমাধান করতে চাই। এ শিল্প তৃণমূলের ৩০ লাখ নারীর ভাগ্য বদলে দিয়েছে। সামনে আরও অনেক কাজ করতে হবে পোশাক শিল্পকে। প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তব রূপ দিতে আমরা কাজ করছি। এখন এ ব্যবসায় সম্পৃক্ত হচ্ছেন তরুণ উদ্যোক্তারা। তরুণরা থাকলে পথ হারাবে না দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।