রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বসুন্ধরায় ঢাকা ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম  (ভিজিট : ২৪৭)
অর্থনৈতিক প্রতিবেদক :
রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরায় ঢাকা ব্যাংকের ১০৮তম শাখার (বসুšরা শাখা) উদ্বে^াধন করা হয়েছে। বুধবার সকালে বসুšরা এ ব্লকে অবস্থিত ইউনিয়ন টাওয়ারে রিবন কেটে এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। অনুষ্ঠানে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুšরা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এমডি এমরানুল হক। বসুšরা এলাকায় শাখা খোলায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্য ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবান জানান এবং ব্যাংকটির সাফল্য কামনা করেন বসুšরা গ্র“পের এমডি সায়েম সোবহান আনভীর। পরে কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন বসুšরা গ্র“পের এমডি। বসুšরা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, 'ঢাকা ব্যাংকের বসুšরা শাখার জন্য শুভ কামনা। আশা করি, বসুšরা গ্র“প ও ঢাকা ব্যাংক একে অপরের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে। আমি ঢাকা ব্যাংকের পর্ষদকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এমডি এমরানুল হককে। তার কর্মদক্ষতার মাধ্যমে ঢাকা ব্যাংক আইএফসি অ্যাওয়ার্ড অর্জন করেছে।' ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, আমরা খুবই আনন্দিত যে আজ সায়েম সোবহান আনভীরকে এই অনুষ্ঠানে পেয়েছি। এজন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করছি। তিনি বলেন, ১০ বছর আগে আমরা বসুšরা এলাকায় শাখা খোলার চেষ্টা করেছিলাম। সে সময় আমরা একটি বাসা ভাড়াও নিয়েছিলাম। তবে তখন আর শাখা খোলা সম্ভব হয়নি।  গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই ব্যাংকের প্রাণ। আপনারা যদি ব্যাংকে না আসেন তাহলে এখানে শাখা খোলার উদ্দেশ্যই ব্যাহত হবে। এ ব্যাংকের উন্নতি ও ভবিষ্যৎ আপনাদের ওপরে নির্ভর করছে। কারণ, ব্যাংক মানেই গ্রাহক।







আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]