রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


এবিবির নতুন চেয়ারম্যান সেলিম সেক্রেটারি রাশেদ মাকসুদ
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম  (ভিজিট : ৪৪)
অর্থনৈতিক প্রতিবেদক :
দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন। সেক্রেটারি জেনারেল হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি খন্দকার রাশেদ মাকসুদ। নতুন কমিটি ২০২২ ও ২৩ মেয়াদে সংগঠনটির দায়িত্ব পালন করবে। গতকাল মঙ্গলবার জানা গেছে, গত সোমবার রাতে এবিবির বিদায়ী চেয়ারম্যান আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা নির্বাচিত হন। ২০২২-২৩ মেয়াদে তিনজন ভাইস চেয়ারম্যান হলেন; সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন ও এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া। আর ট্রেজারার করা হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামানকে। বর্তমান মেয়াদে ট্রেজারের দায়িত্বে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি রাশেদ মাকসুদ। চলতি মেয়াদের শুরুতে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান প্রাইম ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ। তবে তিনি ব্যাংকিং পেশায় না থাকায় এ পদে আসেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।







আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]