রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


এবার ওয়েব সিরিজে ডিপজল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম  (ভিজিট : ৩১৯)
চিত্রমহল প্রতিবেদক :
প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। আগামী ১ জানুয়ারি থেকে ‘জিম্মি’ নামে ৭ পর্বের ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে সাভারে ডিপজলের শুটিং হাউসে।
এটি প্রযোজনাও করছেন তিনি। পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে ডিপজল বলেন, ‘এখন প্রযুক্তির যুগ। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। এতে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। আমরাও পিছিয়ে থাকতে পারি না। আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু ভাবি না। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই।
এটি ওয়েব সিরিজ হলেও, এতে দর্শক সিনেমার পুরো স্বাদ পাবেন।’ তিনি আরও বলেন, ‘এটি আমি ‘টেস্ট কেস’ হিসেবে নিচ্ছি। আশা করছি, দর্শক গ্রহণ করবে। হতাশ হবে না। তবে সিনেমা আমার রক্তের সাথে মিশে আছে। যতদিন বেঁচে আছি, সিনেমা আমি বানাব। ইতোমধ্যে আমার সাত-আটটি সিনেমা রেডি আছে। এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে।










Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]