সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


সেন্ট মার্টিনের পর্যটনশিল্পের উন্নয়ন ও সমস্যা-সম্ভাবনা নিয়ে হোটেল-রিসোর্ট মালিকদের মতবিনিময় সভা
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম  (ভিজিট : ০)

সেন্ট মার্টিন হোটেল রিসোর্ট মালিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে দ্বীপের হোটেল ও রিসোর্ট মালিকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সেন্ট মার্টিনের বিভিন্ন হোটেল ও রিসোর্টের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি আটলান্টিক রিসোর্টের স্বত্বাধিকারী লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী এবং অবকাশ পর্যটন লি: হোটেলের স্বত্বাধিকারী জনাব শিবলুল আযম কোরেশী সহ বিভিন্ন হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীবৃন্দ।

সভায় সেন্ট মার্টিনের পর্যটনশিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা, পর্যটন মৌসুমে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা, আবাসন ও পর্যটনসেবার মানোন্নয়ন এবং হোটেল-রিসোর্ট মালিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সেন্ট মার্টিনের পর্যটনশিল্পকে আরও সমৃদ্ধ, গতিশীল ও টেকসই করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যবসায়ীবৃন্দ। পাশাপাশি দ্বীপের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভাটি সেন্ট মার্টিনের পর্যটনশিল্পের ভবিষ্যৎ উন্নয়ন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]