সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুই শিক্ষার্থী কারাগারে
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম  (ভিজিট : ৭)

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিউমার্কেট থানার মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই আদেশ দেন। গ্রেপ্তার আরেক শিক্ষার্থী শিশু হওয়ায় ঢাকার শিশু আদালত-২ তাকে গাজীপুর কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠিয়েছেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি।

এদিন গ্রেপ্তারের পর তিন শিক্ষার্থীকে আদালতে হাজির করা হয়। এরপর দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী। পাশাপাশি, সেই শিশুকে কিশোর উন্নয়নকেন্দ্রে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিক্ষার্থীকে কারাগারে ও এক শিক্ষার্থীকে কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভিতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি জায়গায় একটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। হলের ছাত্ররা বের হয়ে এসে ঘটনাস্থলে যায়। পরে ঢাকা কলেজের সাধারণ ছাত্ররা তিন শিক্ষার্থীকে আটক করে। এরপর উত্তেজিত ছাত্ররা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যায়। সংবাদ পেয়ে নিউমার্কেট থানা পুলিশ এসে উত্তেজিত সাধারণ ছাত্রদের হাত থেকে তাদের হেফাজতে নেয়। এরপর তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

এ ঘটনায় ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, অজ্ঞাতনামা আরো ৩-৪ জন আসামি পারস্পরিক যোগসাজশে কলেজ ক্যাম্পাসের শান্ত পরিস্থিতি অস্বাভাবিক করার জন্য ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং ছাত্রদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য ককটেল জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টিসহ জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের চেষ্টা করে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]