বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৫ পিএম  (ভিজিট : ৯)
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শনিবার) ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিন সকাল ৭টা থেকে  ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকার নির্দিষ্ট সড়ক দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে সেনানিবাসের রাস্তাগুলো যানজটমুক্ত রাখার লক্ষ্যে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে যান চলাচলে এ বিধিনিষেধ দেওয়া হয়েছে।

আইএসপিআর আরো জানায়, সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

অন্য সব যানবাহনকে নির্ধারিত সময়ে সেনানিবাস এলাকার ভেতর দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]