বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুর সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ পিএম  (ভিজিট : ০)
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুরুঙ্গা শয়তানের মোড় এলাকায় বারমারী ক্যাম্পের টহলদল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), মাদবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), দেয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫), হাসান (২৫) ও রাতাহারি গ্রামের মেসবাউল (২০) এবং চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের শামিম (২৩), রসুলপুর গ্রামের আব্দুল করিম (২১), শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪) ও বোর্ডপাড়া এলাকার রুবেল (৩০)।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে তারা মানব পাচারকারীদের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির টহল দল তাদের আটক করে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার সকালে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুরুল আজিম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর জেলার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে দিনরাত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]