বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


রাঙ্গুনিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৪০ পিএম  (ভিজিট : ৮)
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সন্ত্রাসবিরোধী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য জননেতা হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন ভিপি আনসুর উদ্দিন।

মশাল মিছিলে অংশগ্রহণকারীরা অগ্নিসন্ত্রাস, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, রাঙ্গুনিয়ার মাটিতে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের উসকানি ও সহিংসতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

মশাল মিছিলের মাধ্যমে রাঙ্গুনিয়ায় সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন অংশগ্রহণকারীরা।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]