বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম  (ভিজিট : ৭)

সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে দুপুর আড়াইটার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]