মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:২২ পিএম  (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, ‘জুলাইকে অস্বীকার করে দেশে কেউ রাজনীতি করতে পারবে না। গোপালগঞ্জে সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্বের ছাড়া কিছুই নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পলিটিকাল কার্ড হারিয়ে ফেলেছে।’

সোমবার (১৬ নভেম্বর) সকালে অনলাইন এডিটরস ফোরাম এর সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ের সময় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘দেশে ৮ মাসে কোনো ব্যাংক লুট নাই, বিদ্যুৎ এর করাপশন নাই। তাই হাইপ ক্রিয়েট করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। তাদের সাংগঠনিক তৎপরতার নেই। অন্যদিকে মনোযোগ সরাতেই সহিংস কার্যক্রম করছে আওয়ামী লীগ। সহিংস আন্দোলন করে ফিরে আসতে চায়, এটা পলিটিকাল স্টেপ নয়।’

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে এটা জাতিকে বুঝাতে পারিনি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। ব্যাংকিং সেক্টরের ব্যালান্সশীট চুরি করে নিয়ে গেছে। এর দায়ভার নয়, কিন্তু দায়িত্ব নিতে দেশ চালাচ্ছে সরকার। ওভার প্রাইসে বিদ্যুৎ কিনতে হচ্ছে।’

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে সবচেয়ে ক্ষতি করেছে আওয়ামী লীগ।’

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিই প্রতিশোধ পরায়ণের রাজনীতি। কোনো ফর্মে ফ্যসিস্ট ফিরে আসলে জুলাইয়ে পক্ষে স্ট্যাটাস দেয়ার জন্য তারা প্রতিশোধ নিবে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]