শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১: বিদ্যুৎমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম  (ভিজিট : ১৩)
বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা বা কম্পানির অধীনে ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রশ্নে মো. আব্দুল বারী সরদার জানতে চান, অটোরিকশা চার্জ দিতে সারা দেশে বিদ্যুৎ বিভাগ থেকে কতটি মিটার অনুমোদন দেওয়া হয়েছে; প্রায় ৭০-৭৫ লাখ অটোরিকশা চার্জ দিতে মিটারবিহীন বা অবৈধভাবে প্রতিদিন দেশের কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে; সাধারণ গ্রাহকদের ওপর পড়া এই চাপ এবং লোডশেডিং কমাতে এসব অসাধু কাজে জড়িতদের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না?

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা বা কম্পানির অধীনে ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে।
 
অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি বন্ধ, মিটার কারসাজি প্রতিরোধ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, অটোমেটেড মিটার রিডিং (এএমআর) ও প্রিপেইড মিটার স্থাপন, স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কাজ, বিতরণ লাইন নির্মাণ ও আধুনিকায়ন এবং নন-স্ট্যান্ডার্ড লাইনগুলোকে মানসম্মত করা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]