বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম  (ভিজিট : ১৬)
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্য শূন্য লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে জিরো ওয়েস্ট কার্যক্রমের অন্যতম প্রধান উদ্যোক্তা এমিনে এরদোয়ান। জাতিসংঘের বিভিন্ন উদ্যোগের মাধ্যমেও তিনি বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনযাপনে সচেতনতা বাড়ানোর কাজ করে আসছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]