মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ইতালিতে প্রবাসীদের অধিকার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে এনসিপির আলোচনা সভা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম  (ভিজিট : ১২)
ইতালির ভেনিস সংলগ্ন ভিচেন্সা শহরে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি, ভেনেতো জোনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের অধিকার রক্ষা, হয়রানি বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষাভিত্তিক ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে এ সভার আয়োজন করা হয়। 

সভায় সংগঠনের কেন্দ্রীয়, আঞ্চলিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশি অংশ নেন। 

অনুষ্ঠানে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক জনাব মোহাম্মদ রাসেল, সদস্য সচিব জনাব সালাউদ্দিন আকন এবং সংগঠনের সিনিয়র সদস্য কামাল মৃধা।

আয়োজক অঞ্চল ভেনেতো জোনের পক্ষ থেকে বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি ভেনেতোর আহ্বায়ক জনাব তৌহিদ লস্কর, সদস্য সচিব হাসিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাইম, সংগঠনের গবেষক জনাব মামুন শেখ এবং সদস্য আলী আহমেদ ও সাইফুল ইসলাম।

এছাড়াও সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (সুন্দরগঞ্জ, গাইবান্ধা) সদস্য জনাব জাহিদুল ইসলাম এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি লাজ্জিও অঞ্চলের মিডিয়া সচিব দাউদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও তারা এখনো নানা রকম প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। দূতাবাস সেবা সহজীকরণ, দেশে ও বিদেশে প্রবাসীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের সকল প্রকার হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়। 

বক্তারা আরও উল্লেখ করেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, সেই ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দেশের বর্তমান বাজারে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। 

সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ঐক্যবদ্ধ থেকে কমিউনিটির উন্নয়ন ও দেশের যেকোনো জাতীয় সংকটে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]