শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


হাসানের ৫ উইকেট, ৩২২ রানে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম  (ভিজিট : ১২)
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দারুণ লড়াই উপহার দিয়েছে দুই দল। এই সেশনে বোলারদের সাফল্যে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

সেশনটিতে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান যোগ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে লাঞ্চের বিরতিতে গেছে ক্যারিবিয়ানরা।

সকালের এই সেশনে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন পেসার হাসান মাহমুদ। একাই তিনি শিকার করেছেন ৫ উইকেট।

এ ছাড়া মেহেদী হাসান মিরাজ তুলে নিয়েছেন ১টি উইকেট। তবে সেশনের একদম শেষ বলে মিরাজ আরো একটি উইকেটের সুবর্ণ সুযোগ তৈরি করেছিলেন। ওভারের শেষ বলে শামার জোসেফকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেও রিভিউ নিয়ে শেষ পর্যন্ত বেঁচে যান এই ক্যারিবিয়ান ব্যাটার। বর্তমানে উইকেটে জোমেল ওয়ারিক্যানের সঙ্গে টিকে রয়েছেন তিনি।

এর আগে সকালে দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুর ক্যাচ ছেড়ে আগের দিন জীবন দিয়েছিলেন হাসান। আজ তাকে বোল্ড করে যেন প্রায়শ্চিত্ত করলেন তিনি। ২১২ বলে ১৩ চার ও দুই ছয়ে ১৩৩ রান করেন জাঙ্গু। পরের বলেই অধিনায়ক রোস্টন চেজকেও সাজঘরে পাঠিয়েছেন। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হয়ে ফিরেছেন চেজ। 

পরপর দুই উইকেটের পর হ্যাটট্রিক বলে জশুয়া বিশপকেও ফিরিয়ে দিচ্ছিলেন প্রায়। শুরুতে আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নেন বিশপ। রিপ্লেতে দেখা যায় বিশপের ব্যাটে লেগেছে বল।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]