বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায়,মেজর (অব)আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:৩৬ এএম  (ভিজিট : ১১)
রতন ঘোষ কটিয়াদী প্রতিনিধি :কটিয়াদীতে জামাত নেতার ছেলে শাহরিয়ার জামান রানা(৪০)কে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে। 
 ৪ঠা নভেম্বর বুধবার রাত্র ৮/৯ ঘটিকার দিকে উপজেলার গচিহাটা বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন আহত শাহরিয়ার জামান রানাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রাত সাড়ে দশটার দিকে আহত শাহরিয়ার জামান রানার পিতা জামাত নেতা  মেজর (অব) মোঃ আখতারুজ্জামান রঞ্জন মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান বুধবার চার নভেম্বর রাত ৮/৯ ঘটিকার দিকে তার ছেলে শাহরিয়ার জামান রানা গচিহাটা বাজারে গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা অথর্কিতে তাকে ছুরিকাঘাত করে। 
 মেজর (অব) আখতারুজ্জামান  রঞ্জন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন এ বিষয়ে আরো খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন। 

স্থানীয় সূত্র থেকে জানা যায় গচিহাটা কলেজ মাঠে স্থানীয় একটি মাদক সেবী চক্র নিয়মিতভাবে মাদক সেবন করে আসছিল। শাহরিয়ার জামান রানা তাদের বেশ কয়েকদিন কলেজ মাঠে মাদক সেবন না করার জন্য  নিষেধ করেছিলেন। এ ঘটনা থেকে মাদক সেবী চক্রটি তার উপর ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 
  স্থানীয় সূত্রে আরো জানা যায় বুধবার রাত্রে শাহরিয়ার জামান রানা গচিহাটা বাজারে যাওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা শাহরিয়ার জামান রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। এতে তিনি  গুরুতর আহত হন। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে  জরুরী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]