শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম  (ভিজিট : ১৫)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মালের সি-বিল্ডিং মিলনায়তনে মালদ্বীপ যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

যুবনেতা আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা, সহসভাপতি মো. ফারুক, মুক্তার হোসেন ও রহিম মিয়া এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও মনির হোসেন, ক্রীড়া সম্পাদক মামুন, যুবনেতা মাহাবুব আলম, আবু জাহের ও আবু আহমেদ সেলিম, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তারা যুবদলের ঐতিহাসিক প্রতিষ্ঠার প্রেক্ষাপট, সাংগঠনিক আদর্শ, রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রবাসের মাটিতে সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য, সংহতি ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশের রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় আদর্শ ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, বৈধ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে হবে। বিদেশের মাটিতে প্রত্যেক বাংলাদেশিকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া যাবে না, যা দেশের ভাবমূর্তি, মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথি ও নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় প্রবাসী নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]