শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
শানুরাইয়ের আয়োজনে ও নূরা’স বিউটির তত্ত্বাবধানে এক মঞ্চে মিলিত হলো ফ্যাশন, সৌন্দর্য ও বহুসাংস্কৃতিক প্রতিভা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৩১ পিএম  (ভিজিট : ২৪)
ফ্যাশন, মেকআপ, সৌন্দর্য ও সৃজনশীলতার সমন্বয়ে গত রবিবার, ১৮ অক্টোবর, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’। শানুরাইয়ের আয়োজনে এবং নূরা’স বিউটির তত্ত্বাবধান, পরিকল্পনা ও পরিচালনায় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্যারিসে বসবাসরত বাংলাদেশি, শ্রীলঙ্কান ও ভারতীয় ফ্যাশন এবং সৌন্দর্যচর্চার সঙ্গে যুক্ত কমিউনিটিকে একই মঞ্চে একত্রিত করা। পাশাপাশি, পারস্পরিক সহযোগিতা, পেশাগত যোগাযোগ ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করাও ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানটি আয়োজনের উদ্যোগ নেয় শানুরাই। সার্বিক তত্ত্বাবধান, পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিল নূরা’স বিউটি। ফ্রিল্যান্স মেকআপ শিল্পী, সৌন্দর্য বিশেষজ্ঞ, ফ্যাশন ডিজাইনার এবং উদীয়মান প্রতিভাবানদের একত্রিত করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে ডিজাইনার হিসেবে যুক্ত ছিলেন রেক্স ক্রিস্টি এইইএফই। আয়োজনটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল পেটালস অব প্যারিস এবং নাইস ফ্যাশন হাউস।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জি বুম্বা ও প্রিসকা। নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শ্যামসি ও সুজে মাস্টার। অনুষ্ঠানের গণমাধ্যম সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে এমএস মিডিয়া সার্ভিস।

বিভিন্ন সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রতিভার সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান প্যারিসের দক্ষিণ এশীয় ফ্যাশন ও সৌন্দর্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

আয়োজকদের লক্ষ্য, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রতিভাবানদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা এবং ফ্যাশন ও সৌন্দর্যশিল্পে বৈচিত্র্য, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতাকে আরও উৎসাহিত করা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]