শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে জাহাজভাঙা ইয়ার্ড ও টেক্সটাইল মিল পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:২৪ পিএম  (ভিজিট : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার এবং দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে রাষ্ট্রদূতের চট্টগ্রাম সফরের বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়, চট্টগ্রাম সফরে রাষ্ট্রদূত একটি জাহাজভাঙা ইয়ার্ড, একটি টেক্সটাইল মিল এবং যুক্তরাষ্ট্রের একটি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করেন।

সফর সম্পর্কে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, বৃহৎ শিল্পে রয়েছে বৃহত্তর সম্ভাবনা। আমেরিকান কোম্পানি ও তাদের সরবরাহব্যবস্থা কীভাবে বাংলাদেশের স্থানীয় ব্যবসার বিকাশে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে শুধু বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নই নয়, যুক্তরাষ্ট্রের কর্মীদের জন্যও নতুন সুযোগ ও সুফল সৃষ্টি করা সম্ভব।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]