শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


এলডিসি উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন: মাহদী আমিন
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:০৩ পিএম  (ভিজিট : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহদী আমিন বলেন, সুপরিকল্পিত উদ্যোগ, ধারাবাহিক কর্মপ্রচেষ্টা এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেয়েছে।

তিনি জানান, আগে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের তারিখ নির্ধারিত থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি, শিল্পকারখানা, আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানকে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে অতিরিক্ত তিন বছর সময় পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এলডিসি উত্তরণের কারণে দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার ওপর যাতে অযাচিত চাপ তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই অর্জন শুধু উত্তরণের সময় বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের স্বার্থ সুরক্ষা, আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান তুলে ধরা এবং জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য বৈশ্বিক সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন এই সিদ্ধান্ত।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]