শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


প্রধানমন্ত্রীর জাপান সফরে বেসরকারি বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের সুযোগ বেড়েছে: হুমায়ুন কবির
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম  (ভিজিট : ১৪)

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ সফরে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা ও আরও বাড়ানোর বিষয়ে জাপানের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হয়েছে। সফরের মাধ্যমে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।

তিনি জানান, জাপানের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা ও সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিকে ভিত্তি করে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি নিয়ে দেশে ফিরেছেন।

যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটের সমাধানে জাপানের অব্যাহত সহায়তার বিষয়টি সফরে গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

হুমায়ুন কবির আরও বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে। সামগ্রিকভাবে সফরটিকে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন তিনি।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]