শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


মাদ্রাসায় ধর্ষণের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর: ধর্মমন্ত্রী
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম  (ভিজিট : ০)
মাদ্রাসায় ধর্ষণের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন। 

ধর্মমন্ত্রী বলেন, দেশে লক্ষ্য করেছি এ ধরনের ঘটনা ঘটছে; যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। আশা করি, ভবিষ্যতে এ জিনিসটা ঘটবে না। এ ব্যাপারে যা করা প্রয়োজন, তাই করবো ইনশাআল্লাহ। 

তিনি বলেন, ইমাম সাহেবদের খুতবায় এ বিষয়গুলো তুলে আনতে হবে। ইমাম সাহেবরা যদি খুতবাতে এ বিষয়গুলো উল্লেখ করেন এবং শরিয়তের নির্দেশ অনুযায়ী কোনটা হারাম কোনটা হালাল- কোনটা কী—এগুলো বুঝান; তবে এটা অনেক কাজে লাগবে। আমাদের প্রধানমন্ত্রীও এ ব্যাপারে অত্যন্ত সচেতন। তিনি আমাদের এ ব্যাপারে নির্দেশনাও দিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]