শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


জমকালো আয়োজনে কুয়াকাটায় অনুষ্ঠিত হলো কার্নিভাল ২০২৬
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৩০ পিএম  (ভিজিট : ২২)
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ‘কুয়াকাটা কার্নিভাল ২০২৬’। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রতিমন্ত্রী শাকিব।

কার্নিভালের উদ্বোধনের পর সৈকতে আয়োজন করা হয় জমজমাট বিচ ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল প্রাণবন্ত লড়াই। দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

দিনের প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় বিচ ফুটবলের ফাইনাল খেলা। ফাইনালে গঙ্গামতি টিম বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) এবিএম মোশাররফ হোসেন এবং কার্নিভালের কো-স্পন্সর অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী।

কুয়াকাটা কার্নিভাল ২০২৬-এর এ আয়োজন সৈকতকেন্দ্রিক পর্যটন, ক্রীড়া ও বিনোদনকে একসূত্রে যুক্ত করেছে। এমন আয়োজন কুয়াকাটার পর্যটন আকর্ষণ বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যটন খাতের বিকাশেও ভূমিকা রাখতে পারে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]