শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম  (ভিজিট : ৮)

হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে জানতে চান। এ সময় তিনি ড. আবদুল মঈন খানের দ্রুত সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২১ অক্টোবর রাতে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]