মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


নাপোলিতে বাংলা এজেন্সির উদ্যোগে ইতালিয়ান ভাষার A2–B1 পরীক্ষা সম্পন্ন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম  (ভিজিট : ২৭)
ইতালির নাপোলিতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইতালিয়ান ভাষার A2 ও B1 লেভেলের পরীক্ষা। ‘নাপোলি বাংলা এজেন্সি’র বিশেষ উদ্যোগে গত ১৫ অক্টোবর নাপোলির পোজ্জা মারিনো এলাকায় এই পরীক্ষা সম্পন্ন হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরীক্ষার সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন শাহিন মিয়া। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংস্থার অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

ইতালিতে বসবাসরত অভিবাসীদের জন্য ইতালিয়ান ভাষার A2 ও B1 সার্টিফিকেট অত্যন্ত জরুরি। দেশটির স্থায়ী নাগরিকত্ব (সিটিজেনশিপ), দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট, স্থায়ী কর্মসংস্থান এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে এই ভাষাগত যোগ্যতা বাধ্যতামূলক। ফলে ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধভাবে স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত করতে প্রবাসী বাংলাদেশিরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আয়োজক সূত্রে জানা যায়, ভাষাগত জটিলতার কারণে বহু প্রবাসী বাংলাদেশি এখনো নানা সরকারি সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সেই বাস্তবতাকে সামনে রেখেই প্রবাসীদের ভাষা শিক্ষা, আইনি সহায়তা ও প্রশাসনিক জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছে নাপোলি বাংলা এজেন্সি।

প্রবাসীদের যাতায়াত ও সময়ের সুবিধার কথা বিবেচনা করে সংস্থাটি ইতালির বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে এই পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে, যাতে নিজ নিজ শহরের কাছাকাছি থেকেই প্রবাসীরা সহজে পরীক্ষায় অংশ নিতে পারেন। এর ফলে একদিকে যেমন প্রবাসীদের বৈধ প্রক্রিয়া সহজ হচ্ছে, অন্যদিকে সচেতনতা ও আইনগত দিকনির্দেশনা দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]