শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


নিরাপদ সড়ক দিবসে রাজধানীতে বিআরটিএর রোড শো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:৫৮ পিএম  (ভিজিট : ২৪)
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীতে সচেতনতামূলক ‘রোড শো’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রোর সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে রাজধানীর চারটি স্থানে সচেতনতামূলক প্রচার চালানো হয়। স্থানগুলো হলো গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দরের সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে।

কর্মসূচির অংশ হিসেবে এসব স্থানে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ ঢাকা মেট্রোর বিভিন্ন সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে মোটরযান মালিক-শ্রমিক, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা অংশ নেন। সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে চলাচলের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের লক্ষ্য।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]