বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৩০
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম  (ভিজিট : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জন আটক করা হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৫৬ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৭৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও সিটিটিসি ৩ জনকে আটক করেছে।

অভিযানকালে ৯ কেজি গাঁজা, ৬২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২ বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও প্যারেক, ১৪টি মোবাইল ফোন, নগদ ১৬ হাজার ২৮০ টাকা ও ১ জন ভুক্তভোগী উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]