প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:১১ পিএম
(ভিজিট : ১৩১)

লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেনের মতবিনিময় ও ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর শেরিফ অ্যাডভাইজরি কাউন্সিলের আয়োজনে এবং আনন্দ মেলার পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমগ্র অনুষ্ঠানটি শেরিফ অ্যাডভাইজরি কাউন্সিলের পক্ষ থেকে উপস্থাপনা করেন জিয়া শাওন।
অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সিনেরী টিউরিয়েলের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মেধাবী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরাও রাষ্ট্রদূতের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। রাষ্ট্রদূত তাঁদের প্রশ্নের উত্তর দেন।
এ ছাড়া কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দও রাষ্ট্রদূতের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে কোনো রাজনৈতিক প্রসঙ্গ ছিল না। আলোচনার প্রশ্নগুলো মূলত ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ছিল।
অনুষ্ঠানে আনন্দ মেলা লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেনকে একটি অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।