মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


টুপটুপ রিসোর্ট ট্রাজেডিঃ ১০ মরদেহের ডিএনএ টেস্টে সময় লাগবে ২ সপ্তাহ
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:২২ পিএম  (ভিজিট : ২৪)
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ১০ জনের মরদেহ পরিচয় সনাক্তে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা এই ১০ মরদেহের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিআইডির দল।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, মর্গে রাখা ১০ মরদেহের নমুনা সংগ্রহ করবেন কক্সবাজারের সিআইডি দল। দুপুর নাগাদ এই নমুনা সংগ্রহ করা হবে। অন্যদিকে নমুনা মিলানোর জন্য ঢাকার সিআইডি হেডকোয়ার্টারে নমুনা দিতে গেছেন নিহতদের স্বজনরা।

এদিকে এখন পর্যন্ত নিহত ১০ জনের মধ্যে ছয়জনের প্রাথমিক পরিচয় সনাক্ত করা হয়েছে। অন্য চারটি মরদেহ পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি। তবে তারা যশোরের মনিরামপুরের নাহিদুর রহমান তুহিন, তার স্ত্রী আফসানা ও দুই সন্তান বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তার স্বজনরা। ইতোমধ্যে তাদের একাধিক স্বজন কক্সবাজারে এসে পৌছেন।

কক্সবাজারে আসা নাহিদুর রহমানের বন্ধু শামসুদ্দোহা জানান, নাহিদুর তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ১৬ অক্টোবর কক্সবাজারে বেড়াতে আসেন এবং পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টে উঠেন। আজ ১৮ অক্টোবর সকাল রিসোর্ট ছেড়ে কক্সবাজার থেকে ঢাকার ফিরে যাওয়ার কথা ছিলো। কিন্তু গতকাল শনিবার অগ্নিকান্ডের পর থেকে তাদের আর যোগাযোগ করা যাচ্ছে না। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আগুনে পুড়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, আমরা জেনেছি, মরদেহগুলো পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে সনাক্ত করা সম্ভব হবে না। তাই ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সবুক্তগীন মাহমুদ সোহেল বলেন, ১০ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার ফল পেতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত মরদেহগুলো মর্গে রাখা হবে। চূড়ান্ত পরিচয় সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]