মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ পিএম  (ভিজিট : ২২)
স্মার্ট উদ্যোক্তা ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর স্থানীয় হোটেলে এক আলোচনা সভা ও সম্মাননা বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট উদ্যোক্তা ও ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক আলোচনা সভা শেষে ‘স্মার্ট এক্সিলেন্স ও ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রেসিডেন্ট কামার আফজা লিজার সভাপতিত্বে এবং নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস. এম মজিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাকসুদেল হোসেন খান মাকসুদ, নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি অ্যাডভোকেট মো. হাবিবুল হক, শিক্ষাবিদ ও সমাজ উন্নয়নকর্মী অধ্যাপক রোকেয়া বেগম, স্মার্ট উদ্যোক্তা ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও শখ থেকে শপের স্বত্বাধিকারী ওবায়দা বেগম, স্টার মাল্টিমিডিয়ার সিইও সাবরিনা সুইটি এবং ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।

আলোচনা সভায় স্মার্ট উদ্যোক্তা তৈরি, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসারে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং নতুন সম্ভাবনা সৃষ্টিতে এ ধরনের আয়োজনের ব্যপক ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন বক্তারা। বক্তারা তাদের বক্তব্যে স্মার্ট উদ্যোক্তা এবং ডিজিটাল প্লাটফর্মের সম্ভাবনাময় নানা দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]