মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ পিএম  (ভিজিট : ৩৪)
ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার একদিন পরই আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরে মিছিলটি বের করা হয়। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ ছাড়াও আনন্দ মিছিলে নবগঠিত কমিটির সকল সদস্যসহ বিপুলসংক্ষক নেতাকর্মী অংশ নেন। মিছিলের আগে নতুন কমিটির সকল নেতাদের ফুলেল মালা পড়িয়ে দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফ।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৩৫ সদস্যবিশিষ্ট সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

আনন্দ মিছিল শেষে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন নবনির্বাচিত কমিটির সদস্যগণ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]