প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম
(ভিজিট : ২০)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ঐতিহ্যবাহী শিক্ষামূলক, সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান হযরত ইমাম হোসাইন (রা.) স্মৃতি পাঠাগারের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আহমদ শাহ আলমগীর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কে এম এফ মুহাম্মদ ইকবাল হোসাইন। ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটিটি সবার সম্মতিক্রমে গঠন করা হয়।
গত ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা জিয়া মার্কেটস্থ পাঠাগারের স্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় কমিটি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। একটি আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে ২০০২ সালে প্রতিষ্ঠিত এ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার মুহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও পাঠাগারের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ জরিপ আলি আরমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক আহমদ শাহ আলমগীর।
সভায় বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম হেলালি, পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ, কে এম এফ মুহাম্মদ ইকবাল হোসাইন, মাস্টার মুহাম্মদ হারুনুর রশিদ, মাস্টার মুহাম্মদ গোলাম হায়দার, মুহাম্মদ রাকিব শাহ, মুহাম্মদ ইয়াকুব, মুহাম্মদ ওবাইদুল হক, যুব প্রতিনিধি মুহাম্মদ নাসির উদ্দিন ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ ফাহিমসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, একটি আদর্শ ও আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইপাঠের অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠান সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাঁরা পাঠাগারের দীর্ঘদিনের ঐতিহ্য ও কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ জরিপ আলি আরমান উপস্থিত সবার সম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে পাঠাগারের শিক্ষা, সমাজকল্যাণ ও সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।