বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


চ্যাম্পিয়নস লিগে খেলার মতো দল নয় ম্যানইউ, বলছেন দলটির ডিফেন্ডার
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:০২ পিএম  (ভিজিট : ১৭)
পারফরম্যান্সের এতটাই অধঃপতন হয়েছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ দুই মৌসুমে খেলার সুযোগ পায়নি রেড ডেভিলসরা। সেই হতাশা কাটিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে ফিরলেও পারফরম্যান্সের যেন আগের মতোই। 

মনের মধ্যে তাই হতাশা চেপে রাখতে পারলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। তার মতে, চ্যাম্পিয়নস লিগে খেলার মতো দল নয় ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল লিগ পর্বে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারার পর এমনটিই জানান আর্জেন্টিনার ডিফেন্ডার।

ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে মার্তিনেজ বলেছেন, ‘পারফরম্যান্স খুবই খারাপ ছিল। একেবারে জঘন্য। নিজেকে সামলাতে হচ্ছে। আমাদের ক্লাবের বর্তমান অবস্থারই প্রতিফলন।

এই ক্লাব চ্যাম্পিয়নস লিগে খেলার মতো নয়।’

ম্যানচেস্টার ইউনাইটেডের এই ব্যর্থতার দায় কি শুধু কোচ ও খেলোয়াড়দের? হারের পর প্রশ্ন করা হয়েছিল মার্তিনেজকে। আর্জেন্টাইন ডিফেন্ডারের মতে, দলের ব্যর্থতার জন্য শুধু কোচ মাইকেল ক্যারিককে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয়। বরং গ্রীষ্মের দলবদলে পর্যাপ্ত খেলোয়াড় না কেনায় ক্লাবের কর্তাদেরও জবাবদিহি করতে হবে। বিশেষ করে ফুটবল পরিচালক জেসন উইলকক্সের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা ছিল তার।

মার্তিনেজের আক্ষেপ, গত মৌসুমে ভালো করার পরও দলকে আরো শক্তিশালী করা হয়নি। তার ভাষায়, ‘আরো বিনিয়োগ আশা করেছিলাম। নিশ্চিতভাবেই শতভাগ। আমাদের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা ছিল।’

ডাগআউটে দাঁড়ানো সর্বশেষ ৭ ম্যাচে মাত্র এক জয় দেখেছেন ক্যারিক। তবে এমন পারফরম্যান্সের পরেও গুরুকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন মার্তিনেজ। তিনি বলেছেন, ‘আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। অন্য বিভাগগুলোর কী হবে? কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু অন্য বিভাগগুলোর দিকেও তাকাতে হবে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]