প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:২৭ পিএম
(ভিজিট : ১১)
জয়ের জন্য আফগানদের সামনে বড় লক্ষ্য। ৪৭৯ রানের এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বলে দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল আফগানিস্তান। কিন্তু তৃতীয় উইকেটে সেদিকুল্লাহ অটল এবং রহমত শাহ মিলে ৮২ রানের জুটি গড়ে দারুণ লড়াই গড়ে তুলেছিল।
এরই মধ্যে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন প্রথম ইনিংসে আফগানদের হয়ে সেঞ্চুরি করা রহমত শাহ। ১২৪ বল খেলে ৫১ রান করার পরই ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিতে ভাঙন ধরান এবাদত হোসেন।
উইকেটের পেছনে লিটন দাসের হাতেই ক্যাচ দিলেন রহমত শাহ। এই ক্যাচ নিয়ে বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ৮টি ডিসমিসালের মালিক হয়ে গেলেন লিটন কুমার দাস।
এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ৪৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬। ৩৩ রান নিয়ে সেদিকুল্লাহ এবং ১৫ রান নিয়ে ব্যাট করছেন হাশমতউল্লাহ শহিদি। জয়ের জন্য এখনও ৩৫৩ রান প্রয়োজন তাদের।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৭২ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেন লিটন দাস। ১০২ রান করেন তিনি। বাংলাদেশের লিড দাঁড়িয়েছিল ৪৭৮ রানের।