রবিবার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


লক্ষ্মীপুরে যুবলীগ নেতা শাহজান কারাগারে
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:১৬ এএম  (ভিজিট : ১৪)
লক্ষ্মীপুরে বাঙ্গাখা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শাহজান মেম্বারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন- সদর মডেল থানার (ওসি-তদন্ত) শফিকুর রহমান।

এর-আগে, শুক্রবার রাতে পুলিশ পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা পুলিশ আটক শাহাজাহান মেম্বারকে লক্ষ্মীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে শাহাজাহান আত্মগোপনে চলে যান। আটকের সময় শাহাজাহান সোনাইমুড়ী তার নিকটতম আত্মীয় মৃত্যুর সংবাদ পেয়ে, সেখানে গেলে পুলিশ তাকে আটক করে। নোয়াখালী পুলিশ সুপার বিষয়টি লক্ষ্মীপুর পুলিশ সুপারকে জানান। পরে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ গিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করে।

ওসি তদন্ত শফিকুর রহমান আরও জানান, শাহজান মেম্বারকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]