শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


তরিকতপন্থী পীর- মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:০০ পিএম  (ভিজিট : ১৭)
সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গাজীপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) গাজীপুর কেন্দ্রীয় খানকাহ শরীফে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান মেহমান ছিলেন আওলাদে রাসুল (সা.) শাহ সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী।

বক্তব্যে তিনি বলেন, মাজার ও খানকাহে হামলা- ভাঙচুরের মাধ্যমে সুফি- তাসাউফের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা পুনর্নির্মাণে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। ইসলামি মূল্যবোধ, সুফিবাদী ভাবধারা ও সামাজিক ঐতিহ্য রক্ষায় দেশের পীর- মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় গাজীপুর জেলায় একটি কামিল মাদ্রাসা, প্রতিটি উপজেলায় আলিম মাদ্রাসা এবং ইমাম প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে মতামত দেওয়া হয়।
এতে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, সুফি সাধক এবং আনজুমানের আশেকান ও ভক্তরা অংশ নেন। সভায় উপস্থিত পীর-মাশায়েখরা ইসলাম ও সুফিসাধনার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]