শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কুমিল্লায় বিশ্ব ডাক দিবস পালিত
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ পিএম  (ভিজিট : ১৩)
‘স্মার্ট ডাকসেবার প্রত্যয়’ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে ‘বিশ্ব ডাক দিবস-২০২৬’। ডাক অধিদপ্তর দিবসটি উদযাপন এবং এর গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে সারা দেশে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।

দিবসটি উদযাপনে কুমিল্লা ডাক বিভাগের উদ্যোগে শুক্রবার সকালে কুমিল্লা নগরীর প্রধান ডাকঘর কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকঘর প্রাঙ্গণ এস শেষ হয়।

কুমিল্লা পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ আনোয়ারুজ্জামান, মো: মনিরুল ইসলাম, কুমিল্লা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট আলী আমজাদ খান, পোস্টাল ডিভিশনের পরিদর্শক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ রাসেল, কুমিল্লা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার (প্রশাসন) আ. ম ইউনুস খান, পরিদর্শক (শহর) আমিনুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হান্নান শাহ সহ কর্মকর্তা ও কর্মচারীগণ।

এছাড়া ডাক বিভাগের হল রুমে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ডাক বিভাগ সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার দিকে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে চালু হওয়া ‘স্পিড পোস্ট’ সেবা দ্রুত ও স্বল্প খরচে চিঠি, নথিপত্র ও পার্সেল পাঠানোর সুযোগ তৈরি করেছে। এছাড়াও ইএমএস ও জিইপি সেবার মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। বক্তারা ডাক বিভাগের সেবা সম্পর্কে জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি এসব সেবা গ্রহণের আহবান জানান। 

প্রসঙ্গত, ডাক সেবা সপ্তাহ উপলক্ষে আগামী (১১ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও (১৩ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রী শাখায়) ক্যাম্পাসে চিঠি লিখন উৎসব এর আয়োজন করা হয়েছে। উক্ত চিঠি লিখন উৎসবে  সকলকে অংশগ্রহণ করার জন্য কুমিল্লা পোস্টাল ডিভিশন এর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম আহ্বান জানিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]