প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম
(ভিজিট : ১৩)
বিশ্বের বিশিষ্ট সাংস্কৃতিক নেতৃবৃন্দ এখন দক্ষিণ কোরিয়ায় বিশ্বমঞ্চে একত্রিত হয়েছেন আন্তর্জাতিক সংস্থা ‘ফিডাফ’ (FIDAF)-এর কংগ্রেস মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ‘Cheonan’ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থা ‘ফিডাফ’ (FIDAF)-এর কংগ্রেস মিটিং ও ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল ২০২৬। যেখানে ৮৫টি দেশের ফিডাফ (FIDAF)-এর ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ ও ডিরেক্টররা অংশগ্রহণ করছেন।
ইতিমধ্যে বাংলাদেশের এটিএন এমসিএল-এর সিইও এবং ফিডাফের কংগ্রেস মেম্বার ও নির্বাচিত ডিরেক্টর সাজেদুর রহমান মুনিম এবং এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নৃত্যশিল্পী রোকসানা আখতার-রিনি দক্ষিণ কোরিয়ার ‘Cheonan’ শহরে পৌঁছেছেন আন্তর্জাতিক সংস্থা ‘ফিডাফ’ (FIDAF)-এর এই কংগ্রেস মিটিং ও ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য।
আগামী বছর বাংলাদেশ কালচারাল সেন্টার ও ফিডাফ বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ফিডাফ-বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এটিএন গ্রুপের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
দক্ষিণ কোরিয়ায় এবারে ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও ওসানিয়ার ৩৫টি দেশের প্রায় এক হাজার নৃত্যশিল্পী এই ফিডাফ ফেস্টিভ্যালে বিভিন্ন নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করছেন।
সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেওয়াই হবে এবারের ফিডাফ কংগ্রেসের মূল প্রতিপাদ্য।