প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম
(ভিজিট : ১১)
মালয়েশিয়ার বিপক্ষে হার দিয়ে আসিয়ান কাপ শুরু করেছে বাংলাদেশ। সেই হতাশা ভুলে আজ জয়ের লক্ষ্যে মাঠে নামবেন হামজা চৌধুরী-শমিত সোমরা।
সেই লক্ষ্যে আজ সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অনেক দিন পর একাদশে ফিরেছেন জামাল ভূঁইয়া। নিয়মিত অধিনায়কের সঙ্গে ফিরেছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন।
মালয়েশিয়ার বিপক্ষে খেলা শাকিল আহাদ তপু, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলামরা বাদ পড়েছেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
এখন পর্যন্ত ৪ বার দেখা হয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুরের। একবারও জয় পায়নি বাংলাদেশ। ৩ হারের বিপরীতে একটি ড্র হয়েছে।
বাংলাদেশের একাদশ :
গোলরক্ষক : মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার : সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ।
মিডফিল্ডার : হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত সোম।
ফরোয়ার্ড : শুকি ইতোফুসা, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।