শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ফিফা আসিয়ান কাপ
আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৪ পিএম  (ভিজিট : ১০)
ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে লাল-সবুজের দল মুখোমুখি হবে মালয়েশিয়ার।
 
র‍্যাঙ্কিং ও সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে দুই দলের পার্থক্য বেশ স্পষ্ট। ফিফা র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের আগের ১০ দেখায় বাংলাদেশের জয় এসেছে মাত্র ১টিতে। বাকি ৯টি ম্যাচের মধ্যে ২টি ড্র হলেও ৭টিতেই হারের মুখ দেখতে হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।

একসময় মালয়েশিয়ার সঙ্গে নিয়মিত খেললেও দীর্ঘ চার বছর পর আবার দলটির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাই পর্বে কুয়ালালামপুরে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

তবে চার বছর পর এবার ভিন্ন মঞ্চ ও ভিন্ন বাস্তবতায় কুয়ালালামপুরের দলটিকে থামানোর নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছে জামাল ভূঁইয়ার দল।

র‍্যাংকিংয়ে খুব একটা ভালো না করলেও হামজা চৌধুরী, সমিত শোম ও ফারহান আলিদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে বেশ লড়াকু দল সাজিয়েছে বাংলাদেশ। 
বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

জাকার্তার ঐতিহাসিক মাঠে আজকের এই লড়াইয়ে আগের বাজে পরিসংখ্যান পেছনে ফেলে নতুন শুরুর লক্ষ্য থাকবে বাংলাদেশের।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]