মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


থাইল্যান্ডের বিমানবন্দরে ২ দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ পিএম  (ভিজিট : ১৩)
থাইল্যান্ডের একটি বিমানবন্দরে ২ দিন ধরে আটকা পড়ে আছে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দল।

জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে অংশ নিয়ে দেশে ফেরার পথে বিমানবন্দরে আটকা পড়েছেন দলের ৫ খেলোয়াড় ও কোচ। থাইল্যান্ডে আকস্মিক বন্যার কারণে খেলোয়াড়-কোচরা এই অবস্থায় পড়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। 

আটকা পড়া দলের সদস্যরা হলেন ইমরুল কায়েস ইমন, রামহিমলিয়ন বম, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি, সামান্তা হোসেন তুসি এবং দলের কোচ ও ফেডারেশনের সদস্য মোহসিনুল আলম ঝিনু।

বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদেয়র ভিন্ন ফ্লাইটের টিকেট থাকায় সৌভাগ্যক্রমে দেশে ফিরতে পেরেছেন।

ফেডারেশন জানিয়েছে, মূলত থাই এয়ারওয়েজের যাত্রীরাই এই পরিস্থিতিতে আটকা পড়েছেন।

প্রাকৃতিক দুর্যোগের কারণে থাই এয়ারওয়েজ ও বিমানবন্দর কর্তৃপক্ষ আটকা পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে।

ফলে বাংলাদেশ দলের সদস্যদেরও অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) খেলোয়াড়দের ভিন্ন ফ্লাইটে ফিরিয়ে আনার চেষ্টা করছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]